Trial run of fighter aircraft : জাতীয় সড়কে আপদকালীন আকাশপথে বায়ুসেনার যুদ্ধবিমান ট্রায়াল রান

Trial run of fighter aircraft : বাখরাবাদে জাতীয় সড়কের উপর তৈরি রানওয়েতে রবিবার ফের যুদ্ধ বিমানের ট্রায়াল রান হল।গত বছরের 15 নভেম্বর জাতীয় সড়কে আপদকালীন আকাশপথে বায়ুসেনার যুদ্ধবিমান ট্রায়াল রান করেছিল। রবিবার ফের আকাশ পথে ট্রায়াল রান করার জন্য দুটো যুদ্ধবিমান আসে। জাতীয় সড়কের প্রায় ১০০ ফুট উপর দিয়ে আকাশ পথে ট্রায়েল রান করে দুটি বিমান ।

ট্রায়াল রানের কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকে জাতীয় সড়ক
Trial run of fighter aircraft : বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আকাশ পথে যুদ্ধবিমান ট্রায়ালের পূর্বে জাতীয় সড়কে বায়ুসেনার রুট মার্চ হয়।যুদ্ধবিমান লান্ডিং দেখতে জাতীয় সড়কে হাজির হয় এলাকার বহু মানুষ।

এতকিছুর পরও বিমান ল্যান্ডিং করানো হয়নি

যদিও এদিন রান ওয়েতে ল্যান্ডিং করানো হয়নি যুদ্ধবিমান।কবে রানওয়েতে ল্যান্ডিং হবে সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
Sananda News 07/04/2024 https://www.youtube.com/live/2nr5YiFWo8M?si=fYhppXGQ4kChx1jT
