Justice Rajesh Bindal : সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস রাজেস বিন্দাল।
Justice Rajesh Bindal : এলেন পুজো দিলেন। এক লহমায় কেশিয়াড়ির মানুষের মনও জয় করলেন।শনিবার সাত সকালে কেশিয়াড়ি সর্বমঙ্গলা মন্দিরে পূজো দিতে এসেছিলেন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জাস্টিস রাজেস বিন্দাল। শনিবার সকাল ৭:৪৪ মিনিটে মন্দিরের দোরগোড়ায় পৌঁছায় মাননীয় বিচারপতির সুবিশাল কনভয়।

খড়্গপুর আইআইটির একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন
জানা গিয়েছে জাস্টিস রাজেশ বিন্দাল খড়্গপুর আইআইটির একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শুক্রবার, তারপর হঠাৎ করেই কেশিয়াড়ির সর্বমঙ্গলা মন্দিরের বিষয়ে খোঁজখবর নেন তিনি। শনিবার সকালে এখানে এসে পূজো দেওয়ার সিদ্ধান্ত নেন।

কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত পুরো রাস্তা ফাঁকা
Justice Rajesh Bindal : তড়িঘড়ি সকাল থেকেই বেলদার এসডিপিও উপস্থিত হয়ে যান কেশিয়াড়ীতে এরপর কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার কে সঙ্গে নিয়ে কেশিয়াড়ি বাস স্ট্যান্ড থেকে মন্দির পর্যন্ত পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হয় কিছু সময়ের জন্য। ৭.৪০ এ বিচারপতির কনভয় উপস্থিত হয় এবং পুরো আটটা পর্যন্ত পুজোর প্রক্রিয়া চলে সর্বমঙ্গলা মন্দিরে।

খবর পেয়ে মন্দির চত্বরে ভিড় করেন সাধারণ মানুষ।
খবর পেয়ে মন্দির চত্বরে ভিড় করেন সাধারণ মানুষ। তবে তিনি কারো সাথে বাক্যালাপ করেননি। গাড়ি থেকে নামেন পুজো দেন আবার গাড়িতে উঠেই তিনি খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেন। জানা গিয়েছে খড়্গপুরের পাশাপাশি আরো বেশ কয়েকটি মন্দিরে তাঁর যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি
মাননীয় রাজেশ বিন্দাল বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, এর আগে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তার আগে তিনি জম্মু-কাশ্মীর হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাস্টিস রাজেস বিন্দাল হরিয়ানার বাসিন্দা।

কুরুক্ষেত্র ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা
কুরুক্ষেত্র ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। স্বাভাবিকভাবে বিচারপতির সর্বমঙ্গলা মন্দিরে এসে পূজো দেওয়ায় কেশিয়াড়ি বাসস্ট্যান্ড এলাকায় তৈরি হয় মৃদু উন্মাদনা। সুপ্রিম কোর্ট এর অন্যতম বিচারপতি জাস্টিস রাজেশ বিন্দাল কেশিয়াড়ি সর্ব্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে আসায় খুশি এলাকার মানুষ।

