Diagnosis of withholding of central agency : কেন্দ্রীয় এজেন্সিকে আটকে রাখার নিদান
যদি বিজেপির ছদ্মবেশী লুটেরারা এলাকায় ঢোকে তাহলে শাঁখ আর উলুধ্বনি দিয়ে গোটা এলাকা ভরিয়ে দিন।আইন হাতে তুলে নেবেন না।ওরা বদনাম করার জন্য বসে আছে। তবে এমন ভাবে ঘিরে রাখুন যাতে পুলিশ আসা পর্যন্ত বাইরের থেকে যদি কেউ এখানকার কাউকে তুলে নিতে চায় তাহলে গণ অবরোধ করে ঘিরে রাখুন।‘ ভূপতিনগরের নাড়ুবিলা বিষ্ফোরণ কান্ডে এনআইএ গ্রেফতাররীর ঘটনায় নাড়ুবিলাতে এসে এভাবেই নাম না করে কেন্দ্রীয় এজেন্সিকে পুলিশ না আসা পর্যন্ত ঘিরে রাখার পরামর্শ দেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

নাড়ুয়াবিলা বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া
Diagnosis of withholding of central agency : রবিবার কুনাল ঘোষ নাড়ুবিলা কান্ডে গ্রেফতার তৃণমূল নেতা মনোব্রত জানার বাড়িতে আসেন।পরে দলের একটি কর্মসূচি থেকে এলাকায় পুলিশকে না জানিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রবেশ নিয়ে সমালোচনা করেন।নাম না করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিজেপির ছদ্মবেশী লুটেরা বলে অবহিত করেন। যদিও এ বিষয়ে অনুব্রত জানার পরিবারের লোকের সাথে কথা বলতে গেলে তারা সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে যান ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাননি।

Diagnosis of withholding of central agency : জনগর্জন সভা থেকে কুনাল ঘোষ
নাড়ুয়াবিলা বোম বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে এনআইএ গ্রেফতার করে অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নাড়ুয়াবিলা বুথ সভাপতি মনোব্রত জানাকে গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নেন কুনাল ঘোষ।ভূপতিনগরের অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনগর্জন সভা থেকে কুনাল ঘোষ

বিনা অপরাধে গ্রেফতার করার অভিযোগ
অভিযোগ করেন, দুজন তৃণমূল নেতৃত্বকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, শুধুমাত্র নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ঘরছাড়া করতে এই ধরনের নক্কারজনক কাজ করছে বিজেপি।
এদিনের সভা থেকে কুনাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য তোপ দাগেন – রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে।

শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা
অভিযোগ করেন,বিজেপি, ইডি, এন আইএ কে ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।
এদিনের সভা মঞ্চে কুনাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা গ্রেফতার বলাই মাইতি ও মনোব্রত জানার স্ত্রীকে মঞ্চে ডেকে আশ্বস্ত করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

