হাতির তান্ডবে ক্রমশ আতঙ্ক বাড়ছে : দিনভর দাপিয়ে বেড়াল কেশিয়াড়ির পতিবাঁধ এলাকায়
হাতির তান্ডবে ক্রমশ আতঙ্ক বাড়ছে : বৃহস্পতিবারও দলছুট হাতিটিকে এলাকা থেকে সরাতে ব্যর্থ হল বনদপ্তর। দিনভর দাপিয়ে বেড়াল কেশিয়াড়ির পতিবাঁধ এলাকায়, দলছুট এই হাতির তান্ডবে ক্রমশ আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

হুলা পার্টি এনে কাজে লাগানোর চেষ্টা
জানা গিয়েছে হাতিটিকে সরানোর জন্য বুধবার সন্ধ্যায় হুলা পার্টি এনে কাজে লাগানোর চেষ্টা হয় কিন্তু হুলা পার্টি না আসায় রাতে হাতিটি কুসুমপুর পঞ্চায়েত এলাকার পতিবাঁধের জঙ্গলে অবস্থান করে।

এলাকাবাসীদের দাবি
এলাকাবাসীদের দাবি, এলাকায় ধান চাষ এবং সবজির চাষের ক্ষতি করছে হাতিটি। মাঝে মধ্যে হাতিটি একটু সরে গিয়ে ফের একই জায়গায় ফিরে আসছে । যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে হুলা পার্টি ও বন দফতরকে

গত শুক্রবার ৬০-৬৫টি হাতির একটি দল কেশিয়াড়িতে ঢোকে।
উল্লেখ্য,গত শুক্রবার ঝাড়গ্রামের সাঁকরাইলের দিক থেকে ৬০-৬৫টি হাতির একটি দল কেশিয়াড়িতে ঢোকে। হাতির দলটি বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়। শনিবার সন্ধ্যায় হাতিগুলিকে এলাকা থেকে সরানোর মাঝেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। হাতির সামনে পড়ে মৃত্যু হয় কেশিয়াড়ি হাইস্কুলের শিক্ষক বাদল দত্তের।

দলছুট হয় একটি হাতি।
তারপরেই দলছুট হয় একটি হাতি। পরেরদিন হাতির দলটিকে সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের জঙ্গলে পাঠালেও থেকে যায় একটি হাতি। তাকে সারানোর চেষ্টা করেও পারছে না বন দফতর। ফলে হুলা পার্টি ও বন দফতরকে বেশ বেগ পেতে হচ্ছে। অপরদিকে হাতির আতঙ্ক যেন নিয়মিত তাড়া করে বেড়াচ্ছে কেশিয়াড়ীর সাধারণ মানুষকে।

