
1 Dead Chital Dear Recovered : নয়াগ্রামে স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার মৃত চিতল হরিণ, মৃত্যুর কারণ ঘিরে তদন্ত
নিজস্ব সংবাদদাতা, নয়াগ্রাম: স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক মৃত চিতল হরিণ। বুধবার সকালে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, স্টেডিয়াম থেকে প্রায় ২০০ মিটার দূরে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে সবুজ ঘাসের উপর একটি হরিণ মৃত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা হরিণটিকে পড়ে থাকতে দেখেন
সকালের দিকে স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হরিণটিকে পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়। পরে হরিণটি মৃত অবস্থায় রয়েছে বুঝতে পেরে বন দফতরে খবর দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারাও।

1 Dead Chital Dear Recovered : ঘটনাস্থলে নয়াগ্রাম রেঞ্জ অফিসের বনকর্মীরা
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নয়াগ্রাম রেঞ্জ অফিসের বনকর্মীরা। তাঁরা এলাকাটি পরিদর্শন করার পাশাপাশি মৃত হরিণটি উদ্ধার করেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হরিণটি পূর্ণবয়স্ক। তার বয়স আনুমানিক ৮ থেকে ৯ বছর বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়
1 Dead Chital Dear Recovered : তবে কীভাবে ওই হরিণটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিক মৃত্যু, অসুস্থতা, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখছে বন দফতর। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃত হরিণটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় বন দফতরের আধিকারিক ও কর্মীরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি ঘটনাস্থলের ছবি ও ভিডিওও নেওয়া হয়েছে। হরিণটি কীভাবে ওই এলাকায় এসেছিল এবং মৃত্যুর আগে তার কোনও অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।
চিতল হরিণের দেহ উদ্ধারের ঘটনায় উঠছে প্রশ্ন
1 Dead Chital Dear Recovered : খড়িকামাথানী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এমনভাবে একটি পূর্ণবয়স্ক চিতল হরিণের মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে চাইছে না বন দফতর।
এদিকে, লোকালয় সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর গতিবিধির উপর নজরদারি আরও বাড়ানোর কথা জানানো হয়েছে। বন্যপ্রাণীর সুরক্ষা এবং লোকালয়ে বন্যপ্রাণীর প্রবেশ রুখতে বন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মৃত হরিণ উদ্ধারের ঘটনায় পুরো বিষয়টি খতিয়ে দেখছে নয়াগ্রাম রেঞ্জ অফিস।
