1 teacher killed in elephant attack : হাতির হানায় মৃত্যু হল কেশিয়াড়ী হাইস্কুলের এক শিক্ষকের।
শনিবার সন্ধ্যায় কেশিয়াড়ীর কুসুমপুর নাপো এলাকায় হাতির হানায় মৃত্যু হল কেশিয়াড়ী হাইস্কুলের এক শিক্ষকের। ঘটনায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব স্থানীয়রা।
জানা গিয়েছে,মৃত শিক্ষকের নাম বাদল দত্ত,বয়স 55 বছর, বাড়ি ডি কুসুমপুর এলাকায়।

হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় কুসুমপুর জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি
1 teacher killed in elephant attack : জানা গিয়েছে,শুক্রবার রাতে সাঁকরাইলের দিক থেকে কেশিয়াড়িতে ঢুকে 65 – 70 টি হাতির একটি দল। শনিবার সারাদিন হাতির দলটি কেশিয়াড়ির হাতিগেড়িয়া জঙ্গলে অবস্থান করছিল। সন্ধ্যের সময় বনদপ্তরের তৎপরতায় হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় কুসুমপুর জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি।

Breaking News :1 teacher killed in elephant attack / বাইকে করে বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক এই ঘটনা।
বাইকে করে বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক এই ঘটনা।রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় ওই স্কুল শিক্ষককে হাতির দলটি পিষে মারে। ঘটনার পর বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে খবর, শিক্ষক বাড়ি ফেরার পথে হাতির দলটির সামনাসামনি হয়ে গেলে তৎক্ষণাৎ তিনি বাইক ছেড়ে ছুটে পালাতে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই হাতির দল পিষে মারে স্কুল শিক্ষককে।

ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো এলাকায়
ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কেশিয়াড়ী থানার পুলিশ ও বনদপ্তরের অধিকারিকরা। স্থানীয়রা অভিযোগ তুলছেন বন দফতর হাতি তাড়ানোর আগে কোনও মাইকিং করেনি। যার ফলে মানুষ সতর্ক হতে পারেনি।ফলে ভর সন্ধ্যায় ঘটল এই মর্মান্তিক ঘটনা।

কেশিয়াড়ি হাই স্কুল প্রাঙ্গণে ভিড় জমাতে থাকে।
শনিবার সন্ধ্যা থেকেই থমথমে ছিল কেশিয়াড়ি, রবিবার বিকেল হতেই কেশিয়াড়ি হাই স্কুল প্রাঙ্গণে একে একে শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মী এবং শিক্ষার্থীরা ভিড় জমাতে থাকে। প্রিয় সহকর্মী, প্রিয় স্যারকে একবার শেষ দেখার জন্য।

ঘড়ির কাঁটায় তখন বিকাল 4টা।
ঘড়ির কাঁটায় তখন বিকাল 4টা। তিনি শেষবারের মতো এলেন বিদ্যালয় প্রাঙ্গনে। তাঁর প্রিয় বাইকে চেপে নয়। ফুলের মালায় ঢাকা সুসজ্জিত গাড়িতে, তিনি শেষ বারের মত এলেন একেবারে অসময়ে। তারপর কান্নাররোলে ভারি হল আকাশ বাতাস। বুকফাটা হাহাকার যেন মোচড় দিচ্ছিল কেশিয়াড়ি হাইস্কুলের প্রাঙ্গণে। শুধু কেশিয়াড়ি হাইস্কুল নয়। গোটা এলাকা যেন গভীর শোকে মুহ্যমান।

শিক্ষকের নিথর দেহকে শেষ শ্রদ্ধা কেশিয়াড়ি হাই স্কুলে।
হাতির হানায় মৃত্যু কেশিয়াড়ী হাইস্কুলের 1 শিক্ষকের : রবিবার বিকেলে শিক্ষকের নিথর দেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেশিয়াড়ি হাই স্কুলে আনা হয়েছিল। সেখান থেকে মরদেহ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ডিকুসুমপুরে বাদল বাবুর বাড়িতে শোকবিহ্বল মানুষের উপচে পড়া ভিড়। গ্রামের বাসিন্দা প্রিয় বাদল দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তাঁর গুণমুগ্ধ বহু প্রিয়জন। এরপর সন্ধ্যায় বাদলবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।

