সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ

‘বিজেপি কর্মীদের বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে,’ সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।
Breeking News : পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ
Breeking News : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বৃহস্পতিবার বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করলেন। এদিন
সৌমেন্দু অধিকারী বলেন, ভগবানপুর ,খেজুরি, সহ আরো বেশ কিছু এলাকায় বেছে বেছে বিজেপি কর্মী দের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরা হচ্ছে।
অভিযোগ,তৃণমূল পুলিশকে ব্যবহার করে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। বিজেপি প্রার্থী দাবি করেন,কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক এবং ওসি ,আই,সি,,দের মাঠে নামিয়ে দিয়েছে শাসক দল।কারণ কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর বিপুল সংখ্যক ভোটে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পুলিশ দায়িত্ব নিয়ে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ কর্মী সমর্থককে মিথ্যা মামলা ফাঁসাচ্ছে।।
ইলেকশন কমিশনকেও লিখিত জানাবেন বলে হুঁশিয়ারি সৌমেন্দুর
পুলিশের এরকম আচরণের বিষয়ে ইলেকশন কমিশনকেও লিখিত জানাবেন বলে হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস।
কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী ও অন্যান্য কর্মীরা।
