people’s revolution is imminent : জনগণের বিপ্লব আসন্ন
আমার মনে হয় এবারে জনগণের বিপ্লব আসন্ন। তৃণমূলকে স্বমূলে উৎপাটিত করার জন্য মানুষ ইভিএম পর্যন্ত যেতে চায়। ইলেকশন কমিশন সেইটুকু সুযোগ দিলে তৃণমূল সাফ হয়ে যাবে।’ এবারে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল নিয়ে এরকমই দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভোট প্রচারে পাঁশকুড়াতে
people’s revolution is imminent : সোমবার তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর ভোট প্রচারে পাঁশকুড়াতে এসে এরকমই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন,’প্রত্যেকটা বুথ সেন্ট্রাল ফোর্স দ্বারা সুরক্ষিত।ওয়েব ক্যামেরা মিটারিং বাই দ্যা ইসিআই।আমার মনে হয় এবারে মানুষের বিপ্লব আসন্ন।’ এভাবেই এদিন পাঁশকুড়া থেকে লোকসভা ভোটে মানুষ যে ভোট দিতে পারবে তা দাবি করেন বিজেপি নেতা।

তৃণমূলের এফআইআর নিয়ে প্রতিক্রিয়া
পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজ্যের শাসক দল তৃণমূলের এফআইআর নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,’এটা ওদের পুরোনো প্রাকটিস। সিবিআই,ইডি, এনআইএর করে।আমি এনআইএকে বলবো সার্টিফাইড কপি নিয়ে উচ্চ আদালতে যেতে।

