নষ্ট করা হল বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত বোমা।
Destroyed World War 2 bombs. :অবশেষে সাত দিনের মাথায় চুড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল গোপীবল্লভপুর ১ ব্লকের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত বোমা। শুক্রবার ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম্ব স্কোয়াড এর উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ ফাটানো হয় বোমাটি।

Destroyed World War 2 bombs. বালির বস্তা দিয়ে ঘিরে বোমাটি বিষ্ফোরণ ঘটানো হয়।
Destroyed World War 2 bombs. : ভুলনপুরে গ্রামে নদী তীরবর্তী বিস্তির্ণ এলাকা বালির বস্তা দিয়ে ঘিরে বোমাটি বিষ্ফোরণ ঘটানো হয়।এদিন বোম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন এসডিপিও গোপীবল্লভপুর পারভেজ সারফারাজ ,গোপী বল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়,সাব ইন্সপেক্টর সন্দিপ সিংহ,গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।

বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা।
বোমাটি ফাটানোর সময় বিকট শব্দে কেঁপে উঠে পুরো এলাকা।
উল্লেখ্য, গত শনিবার সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় এই বিশালাকার একটি ধাতব বস্তু।পরে জানা যায় এটি প্রায় ৭০ থেকে ৮০ বছরের পুরোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ।সেই দিন থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল।পরে প্রশাসনের তরফে থেকে চুড়ান্ত সুরক্ষা বলয় তৈরি করে সেই শুক্রবার বোমাটি নষ্ট করা হয়।

