নদীতে কুমিরের আতঙ্ক
কুমিরের আতঙ্ক মালদায়। স্থানীয়দের দাবি আস্ত কুমির কখনো গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে তো আবার কখনো ডাঙায় উঠে পড়ছে কুমির। এই পরিস্থিতিতে কুমিরের আতঙ্ক ছড়িয়েছে মালদার মানিকচকের গঙ্গা নদী তীরবর্তী এলাকায়।

Crocodile menace Ganges River, danger : সতর্ক প্রশাসন।
Crocodile menace Ganges River, danger : এরকম পরিস্থিতিতে নদীতে মানুষ যাতে না নামে সতর্ক থাকে তার জন্য যথারীতি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নদী তীরবর্তী এলাকার মানুষের সাথে কথা বলছেন বনদপ্তরের কর্মীরা।মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করছে মানিকচক থানার পুলিশ।নদীতে সাধারণ মানুষ যাতে না নামে তার জন্য সচেতন করছে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।

নদীতে কুমির ভেসে বেড়ানোর ঘটনা সামনে আসে।
সোমবার দুপুরের পর থেকেই নদীতে কুমির ভেসে বেড়ানোর ঘটনা সামনে আসে। মানিকচক ঘাট সংলগ্ন এলাকায় গঙ্গা নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির ।এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকা জুড়ে। এমন অবস্থায় মানুষ যাতে সচেতন থাকে তার জন্য মানিকচক থানার পুলিশের তরফে মাইকিং করে সচেতন করা হচ্ছে।

নির্দেশিকা জারি করেছেন পুলিশ কর্তারা।
সাধারণ মানুষ নদীতে যাতে না নামে তার নির্দেশিকা জারি করেছেন পুলিশ কর্তারা। পাশাপাশি বনদপ্তরের তরফেও সতর্ক করনের জন্য কাজ শুরু করা হয়েছে। দফায় দফায় নদী তীরবর্তী এলাকায় বনদপ্তর এর আধিকারিকরা সাধারণ মানুষকে সতর্ক করছেন।

