Maternal death due to medical negligence : চিকিৎসার গাফিলতিতে প্রসুতি মৃত্যু
চিকিৎসার গাফিলতিতে প্রসুতি মৃত্যুর অভিযোগ উঠল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন প্রসুতির পরিবারের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে প্রবল উত্তেজনা ছড়াল।

নয়াগ্ৰাম ব্লকের পাতিনা গ্রামের বাসিন্দা সুতপা জানা
Maternal death due to medical negligence: জানা গিয়েছে,নয়াগ্ৰাম ব্লকের পাতিনা গ্রামের বাসিন্দা সুতপা জানা নামে এক প্রসুতির প্রসব যন্ত্রণা উঠায় গত শনিবার ভোরে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এনে ভর্তি করেন পরিবারের লোকজন। অভিযোগ প্রথমে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রথমে নরমাল ডেলিভারি হওয়ার কথা বললেও পরে চিকিৎসক সিজার করে বাচ্চা প্রসব করতে হবে বলে জানিয়ে সিজার করেন।

পরিবারের দাবি
পরিবারের দাবি সিজারের পর প্রসুতি ও সন্তান স্বাভাবিক ছিল। কিন্তু রবিবার ভোর রাতে ডাক্তারবাবু একটি ব্যথার ইঞ্জেকশন দেওয়ার প্রায় আধ ঘন্টার পর প্রসুতি মারা যান বলে পরিবারের অভিযোগ। প্রসুতির পরিবারের আরোও অভিযোগ চিকিৎসক তাঁর গাফিলতি ঢাকতে রোগী মারা যাওয়ার পরেও ভেন্টিলেশনে নিয়ে যান।

হাসপাতাল চত্বরে প্রবল বিক্ষোভ দেখান পরিবারের লোকজন
ঘটনার পর হাসপাতাল চত্বরে প্রবল বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। অভিযোগ করেন হাসপাতাল সুপার ও গোপীবল্লভপুর থানার পুলিশ কোনো ভাবেই প্রসুতির পরিবারের অভিযোগকে গুরত্ব দিচ্ছে না। পরিবর্তে তড়িঘড়ি মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা হচ্ছে। এরকম অবস্থায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি তুলেছে প্রসুতির পরিবার।

