bus fell from the bridge : থেকে কলকাতা ফেরার পথে ব্রিজ থেকে পড়ে গেল বাস

bus fell from the bridge : পুরী থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বাস! ঘটনায় মৃত কমপক্ষে ৫ আহত প্রায় ৩৫ জন। মৃতদের বেশিরভাগই পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা।
ক মহিলা সহ কমপক্ষ্যে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ৩৫ জন যাত্রী

bus fell from the bridge : সোমবার রাত ৯ টার দিকে ভয়াবহ এই বাস দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ওড়িশার জাজপুর এলাকায়। ঘটনার খবর পেয়েই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। জখম যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনায় এক মহিলা সহ কমপক্ষ্যে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ৩৫ জন যাত্রী।
মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগই বাংলার বাসিন্দা
মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগই বাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দুবদা গ্রাম থেকে পুরীর মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে ওই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অচিন্ত্য মাইতি নামে এক ব্যক্তির। অপরদিকে চিকিৎসাধীন আরও চারজন। পাশাপাশি এগরা মহকুমা শাসক এর দফতর সুত্রে জানা গিয়েছে, উড়িষ্যার ওই বাস দুর্ঘটনার পূর্ব মেদিনীপুর জেলা থেকে মৃত্যু হয়েছে চারজনের।

প্রাথমিক তদন্তে অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
ধর্মশালা থানা সূত্রে খবর, সোমবার রাত্রি প্রায় ৯টা নাগাদ বাসটি যাত্রী নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর বারাবতী ব্রিজের ওপর থেকে সটান নীচে পড়ে যায়। এই সময় বাসে প্রায় ৪৭ জন যাত্রী ছিলেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে কটকের এসসিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

bus fell from the bridge : এই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক
ইতিমধ্যে এই দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাস দুর্ঘটনার খবরে আমি শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনায় প্রত্যেক মৃত ব্যক্তির জন্য ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
