2 people seriously ill due to bee attack : মৌমাছির আক্রমণে গুরুতর অসুস্থ

2 people seriously ill due to bee attack : জানা গিয়েছে,বৃহস্পতিবার সকাল 11 টা নাগাদ কেশিয়াড়ী ব্লকের আগড়পাড়া গ্রামের কাছে রাস্তার ধারে থাকা মৌচাকে কেউবা কারা কোন ভাবে আঘাত করে, এরপরে মৌমাছিরা বিক্ষিপ্ত ভাবে ও এলাকায় উড়তে থাকে সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কুমারহাটি গ্রামের কমল পাতর। রাস্তার মাঝখানে পেয়ে ক্ষিপ্ত মৌমাছির দল তাকে আক্রমণ করে , প্রায় কয়েকশো মৌমাছি তার সারা গায়ে হুল ফুটিয়ে দেয়। শতাধিক হুলের যন্ত্রণায় ওই ব্যক্তি কিছুক্ষনের মধ্যেই বেহুঁশ হয়ে যান।
উদ্ধার করে সন্তু মাইতি নামে এক যুবক

বেশ কিছু সময় পরে উনাকে দেখতে পান দর্পন স্বেচ্ছাসেবী সংগঠনের সন্তু মাইতি নামে এক যুবক। সন্তু বাবু তারূ প্রতিবেশী দিলীপ বাবুর সহায়তায় আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন ।হাসপাতালে নিয়ে আসার সময় তাদের স্বেচ্ছাসেবী সংস্থায় খবরটি জানান , স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে তাপস দে এবং প্রদীপ শাসমল তাৎক্ষণিক হাসপাতালে এসে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে সহায়তা করেন। এরপর চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন।
রাস্তা দিয়ে যাওয়ার পথে আক্রান্ত হয় এক বাইক আরোহী
2 people seriously ill due to bee attack : ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে আসার পথে ভবতোষ রাউত নামে আরও এক যুবক মৌমাছিদের দ্বারা আক্রান্ত হন, তিনি কোনক্রমে বাইক চালিয়ে হাসপাতালে পৌঁছান, চিকিৎসকরা ওনাকে পরীক্ষা করে ভর্তি হওয়ার পরামর্শ দেন এবং চিকিৎসা শুরু করেন বলে জানা গিয়েছে।

এখনো চিকিৎসাধীন আছেন কমল পাতর

শুক্রবার ভবতোষ বাবুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনো চিকিৎসাধীন আছেন কমল পাতর , মৌমাছিদের আক্রমণে পুরো শরীরের সাথে সাথে মুখ চোখ ভয়ানক ভাবে ফুলে রয়েছে । আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবারও হাজির ছিলেন দর্পণ সমাজসেবী সংস্থার সদস্যরা ।
