Violence does not happen anywhere : যতদিন না দোষীরা ধরা পড়বে, শাস্তি পাবে, ততদিন আমাদের আন্দোলন চলবে
যতদিন না দোষীরা ধরা পড়বে, শাস্তি পাবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। পুলিশ যতই বাধা দিক, অত্যাচার করুক, ১৪৪ ধারা জারি করুক রোজ আমরা যাওয়ার চেষ্টা করবো, বাংলার মানুষের পাশে থাকার চেষ্টা করবো।’ উত্তপ্ত সন্দেশখালিতে বার বার বিজেপি নেতাদের যাওয়ার চেষ্টা এবং পুলিশের বাধা দেওয়া প্রসঙ্গে এরকমই মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

গৃহ সম্পর্ক অভিযানে দিলীপ ঘোষ
Violence does not happen anywhere : বৃহস্পতিবার এগরা ১ ব্লকের চোরপালিয়ায় গৃহ সম্পর্ক অভিযানে এসে সংবাদমাধ্যমর মুখোমুখি হয়ে এরকমই দাবি করলেন বিজেপি সাংসদ। পাশাপাশি বাংলায় নির্বাচনকালীন হিংসার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন ,’সারা ভারতবর্ষের কোথাও হিংসা হয়না, শুধু বাংলায় হয়। মৃত্যু হয়, রাস্তা অবরোধ হয় তাই বাংলায় নির্বাচনে আরও বেশি ফোর্স লাগবে যাতে লোক নিশ্চিন্তে ভোট দিতে পারে।’

কোর্ট রায় দিয়েছে কিছু বলার নেই
সঙ্গে নির্বাচনী বন্ড নিয়ে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এর মন্তব্য নিয়ে বলেন , কোর্ট রায় দিয়েছে কিছি বলার নেই। উল্লেখ্য বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের চোরপালিয়ায় গৃহ সম্পর্ক অভিযানে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

নিজের হাতেই দেওয়ালে পদ্ম ফুল আঁকলেন
পরে এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের চাউলদা গ্রামে নিজের হাতেই দেওয়ালে পদ্ম ফুল আঁকলেন। দেয়াল লেখন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিজেপি সব জায়গায় এগিয়ে আছে, সবার আগে আছে, আগামীদিনে আমরাই সব জায়গায় জিতবো। পাশাপাশি দিনভর এগরা ১ এবং ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢালাই রাস্তার উদ্বোধন করেন।
