5 quintals of ganja recovered : গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার ৫

5 quintals of ganja recovered : শুনলে চমকে উঠতে পারেন। এক আধটা পুরিয়া বা এক আধ কেজি নয়! একেবারে 5 কুইন্ট্যাল গাঁজা! তাও আবার পেঁয়াজ ভর্তি গাড়িতে। এর আগে তরমুজ বোঝাই গাড়িতে গাঁজা পাচারের ঘটনা ঘটেছিল। শুধু গাঁজা নয় মাল সহ একেবারে বামাল। গাঁজা পাচারের অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাঁজা সহ ৫ জনকে গ্রেফতার করলো STF ও বেলদা থানার পুলিশ

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের বেলদার শ্যামপুরা এলাকায় জাতীয় সড়কে পেঁয়াজ বোঝাই লরি ও একটি প্রাইভেট গাড়িকে আটক করে ৫ কুইন্টাল গাঁজা সহ ৫ জনকে গ্রেফতার করলো STF ও বেলদা থানার পুলিশ । সুত্রের খবর,বুধবার সন্ধ্যায় ওড়িশার দিক থেকে কলকাতার দিকে পেঁয়াজ বোঝাই লরি ও একটি প্রাইভেট গাড়িতে করে গাঁজা পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকে হাজির হয়েছিল এসটিএফ এর আধিকারিকরা। বেলদা থানার পুলিশকে সঙ্গে নিয়ে প্রস্তুত ছিলেন এস টি এফ এর তদন্তকারী আধিকারিকরা। লরি ও প্রাইভেট গাড়ি শ্যামপুরায় পৌঁছাতেই আটক করা হয়।

ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায় বলে পুলিশ সূত্রের খবর
5 quintals of ganja recovered : দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পাঁচ কুইন্টাল গাঁজা সহ ৫ জনকে গ্রেফতার করা হয় বুধবার রাতে। আটক হয়েছে লরি ও প্রাইভেট গাড়ি। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায় বলে পুলিশ সূত্রের খবর। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

