20th Anniversary of Bengal Energy : ২০ বছরে পদার্পণ বেঙ্গল এনার্জির, ৭টি এলাকায় ১,৮০০-রও বেশি কম্বল বিতরণ
সৌমেন আদক (খড়্গপুর) : ২০২৬ সালের নভেম্বর মাসে পথচলার ২০ বছর পূর্ণ করে ২০ বছরে পদার্পণ করল বেঙ্গল এনার্জি। দীর্ঘ দুই দশকের এই যাত্রাপথে বাংলার বহু ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পাশাপাশি শিল্পের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সংস্থা। শুধু শিল্প ও কর্মসংস্থানই নয়, বিভিন্ন সময়ে একাধিক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়েও নজর কেড়েছে কোম্পানিটি।

সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই প্রশাসনের হাতে একটি অ্যাম্বুল্যান্স তুলে দেওয়া হয়েছে। (20th Anniversary of Bengal Energy) পাশাপাশি আশপাশের গ্রামগুলিতে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, এলাকার প্রতিটি গ্রামে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্য পরিষেবার সুযোগ পান।

অন্যদিকে, বেঙ্গল এনার্জির ২০ বছর পূর্তি উপলক্ষে বেঙ্গল এনার্জি ও ওম জালান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি বিশেষ কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। (20th Anniversary of Bengal Energy) এই কর্মসূচির আওতায় খড়িগেড়িয়া, তেঁতুলমুড়ি, নরসিংহপুর, মান্তাগেড়িয়া, বাঁশপুকুরিয়া, শ্যামলপুর এবং মকরামপুর—মোট সাতটি এলাকায় ১,৮০০-রও বেশি কম্বল বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিএমডি ওম জালান, ডিরেক্টর হিমাংশু জালান, সিএফও রিচা জালান এবং সিআরপিএল-এর ডিরেক্টর বিমল আগরওয়াল। (20th Anniversary of Bengal Energy)

শীতের মরশুমে সংস্থার এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। দীর্ঘ ২০ বছরের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ও শীতবস্ত্র বিতরণের মতো সমাজসেবামূলক উদ্যোগের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে বেঙ্গল এনার্জি ও ওম জালান ফাউন্ডেশন। আগামী দিনেও এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সংস্থা।
